সিরাজগঞ্জে ২৬ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:১২
সদর উপজেলার শহীদগঞ্জ থেকে ২৬ হাজার ৮শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হলো- শহীদগঞ্জের রফিকুল ইসলামের ছেলে আব্দুল মতিন ও দিনাজপুরের হাকিমপুর থানার মিজানুর রহমানের ছেলে মো. সবুজ। 
 
গোয়েন্দা পুলিশের ওসি (তদন্ত) রওশন আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে শহীদগঞ্জ অভিযান চালিয়ে ২৬ হাজার ৮শ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ৪০ লাখ ২০ হাজার টাকা। 
 
ইয়াবার এই বড় চালান আব্দুল মতিনের মাধ্যমে ঈশ্বরদী ও রাজশাহীতে সরবরাহ করার কথা ছিল বলে জানা গেছে। ঢাকা থেকে ইয়াবার চালার আনা হয়েছিল। এদের বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হবে। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসা করা হবে।
 
ইত্তেফাক/আরকেজি