স্বরূপকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে মো. ফজলুল হক (৪০) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। আজ রবিবার বিকাল ৪ টার দিকে উপজেলার দক্ষিণ সোহাগদল গ্রামে ওই দুর্ঘটনা ঘটে।
ইউপি সদস্য মো. জহিরুল হক জানান, ঐদিন বিকেলে ফজলু অটোরিকশা চার্জ দেওয়ার ঘরে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: মিরপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১৪টি ইউনিট
ফজলুল হক দক্ষিণ সোহাগদল গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে।
ইত্তেফাক/কেকে
