তাবলিগ জামাতের তিন দিনব্যাপী গাজীপুর জেলা ইজতেমা আগামীকাল শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। শুক্রবার ইজতেমার দ্বিতীয় দিন অতিবাহিত হয়।
ইজতেমা আয়োজক মুরুব্বি মাওলানা হাবিবুর রহমান মিয়াজী জানান, শনিবার সকাল ১০টা থেকে ১১টার মধ্যে ইজতেমার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। কাকরাইল মারকাজ মসজিদের ইমাম হাফেজ মাওলানা জুবায়ের এ মোনাজাত পরিচালনা করবেন বলে আশা করা হচ্ছে।
গাজীপুর জেলা পুলিশের বিশেষ শাখার ইন্সপেক্টর মো. মোমিনুল ইসলাম জানান, ইজতেমার আখেরি মোনাজাতে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেবেন। আগত মুসল্লিদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
