দুটি বিদ্যালয়ের উদ্বোধন করলো নিক্সন চৌধুরী

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৫৮
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের চর সালেপুরে গতকাল শুক্রবার একটি জুনিয়র ও একটি উচ্চ বিদ্যালয়ের উদ্বোধন করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন)।
 
ওইদিন দুপুরে চর সালেপুর আব্দুল হাই খানের হাটে একটি ও আমিন খার হাটে একটি জুনিয়র উচ্চ বিদ্যালয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন, ভাইস চেয়ারম্যান মো. কাউসার হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আক্তার, জেলা উপ সহকারী প্রকৌশলী(শিক্ষা) আমিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুস সালাম, হরিরামপুর ইউপি চেয়ারম্যান মো. আমির হোসেন খান, সাবেক চেয়ারম্যান কে.এম ওবায়দুল বারী দিপু, বিশিষ্ট রাজনীতিবিদ মো. আনোয়ার আলী মোল্যা, ঠিকাদার মো. মোরাদ হোসেন, রাশেদুল হাসান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 
জানা যায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (সেসিপ) প্রকল্পের আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ফরিদপুর (ই.ই.ডি) বিদ্যালয় দুটি নির্মাণ করে। চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবন দুটির চুক্তি মূল্য ধরা হয়েছে ১ কোটি ৫৯ লাখ ৬৩ হাজার ২শ' ৭৪ টাকা।
 
ইত্তেফাক/এসএস