হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৈদাশিক মুদ্রাসহ একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। তার নাম কামরুল ইসলাম (৩৫)। এ সময় তার কাছ থেকে ৭০ হাজার সৌদি রিয়াল ও ২২’শ মালয়েশিয়ান রিঙ্গিত উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টায় মালিন্দো এয়ারলাইন্সের ওডি-১৬৫ ফ্লাইট যোগে ঢাকা থেকে মালয়েশিয়া যাচ্ছিলেন কামরুল। এ সময় তিনি বিমানবন্দরের ৮ নম্বর বোর্ডিং গেটের মাধ্যমে বোর্ডিং সম্পন্ন করলে শুল্ক গোয়েন্দার দল তার কাছে কোনো বৈদেশিক আছে কী-না জানতে চাইলে অস্বীকার করেন। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে জুতার ভেতর বিশেষ কায়দায় কাগজে মুড়িয়ে লুকায়িত ৭০ হাজার সৌদি রিয়াল ও ২২শ’ মালয়েশিয়ান রিঙ্গিত উদ্ধার করা হয়। বাংলাদেশি টাকায় যার পরিমান হলো ১৫ লাখ ৮৬ লাখ হাজার দুইশত টাকা।
ইত্তেফাক/ইউবি
