জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধ নিহত

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৪১
 
কাউখালী উপজেলার ধাবড়ী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের আঘাতে আব্দুল হাকিম হাওলাদার (৮৫) নামে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার সকাল ১০টায় সয়না-রঘুনাথপুর ইউনিয়নের ধাবড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হাকিম হাওলাদার মৃত গহুর আলী হাওলাদারের ছেলে।
 
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, ধাবরী গ্রামের কাদের হাওলাদার ওরফে কাদের ডিলারের সাথে আব্দুল হাকিমের জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার সকালে উভয় পক্ষ জমিজমা মাপ দেয়ার সময় উভয় পক্ষের মধ্যে  তর্কবিতর্কে জড়িয়ে পড়ে এক পর্যায়ে সংঘর্ষকালে হাকিম হাওলাদারের কাঁধে আঘাত লাগলে আহত হন।
 
আহত অবস্থায় তাকে পিরোজপুর জেলা আধুনিক হাসপাতালে নেয়ার পথে দুপুরের দিকে তিনি মারা যান। এ ব্যাপারে লাশ ময়নাতদন্তসহ মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।
 
ইত্তেফাক/আরকেজি