চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় মঙ্গলবার বাড়িতে মৃত মায়ের লাশ রেখে এসে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে শোকাহত এক পরীক্ষার্থী । তার নাম রানু আক্তার (১৯)। সে উপজেলার দোহাজারী পৌর এলাকার মৃত মোজাফ্ফর মিয়ার মেয়ে এবং দোহাজারী এ রহমান উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।
জানা গেছে, মঙ্গলবার ভোরে রানু আক্তারের মা হোসনে আরা বেগম বার্ধক্য রোগে মারা যান। কিন্তু মঙ্গলবার রানুর হিসাব বিজ্ঞান পরীক্ষা ছিল। শোকাহত অবস্থায় ওইদিন চন্দনাইশ কেন্দ্র -১ গাছবাড়িয়া এসে পরীক্ষায় অংশ নিয়েছে সে। খবর পেয়ে চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার লুৎফুর রহমান তাকে সান্ত্বনা দেন।
ইত্তেফাক/ইউবি
