পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় শাপলা রানী (৮) নামে দ্বিতীয় শ্রেণির শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।
মঙ্গলবার বিকেলে জেলার আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের জুগিকাটা এলাকায় পঞ্চগড়-আটোয়ারী সড়কে এই দুর্ঘটনা ঘটে। শাপলা ওই এলাকার ভবেশ চন্দ্রের মেয়ে। সে জুগিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বাড়ির পাশে রাস্তা পার হওয়ার সময় পঞ্চগড় থেকে আটোয়ারীগামী একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় শাপলা। স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
ধামোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম দুলাল ইজিবাইকের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/ইউবি
