সিরাজগঞ্জে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ২০:০০
সিরাজগঞ্জে ইয়াবাসহ শামিমা খাতুন (৩৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
 
১ নম্বর পুলিশ ফাঁড়ির এসআই ফারুক সরকার জানান, মঙ্গলবার দুপুর ২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সিরাজগঞ্জ পৌর এলাকার চক-কোবদাস পাড়া গ্রামে অভিযান চালিয়ে হুমায়ূন আলীর স্ত্রী মাদক ব্যবসায়ী শামিমা খাতুনকে ২৫পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে।
 
এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানার ওসি হেলাল উদ্দিন বলেন, গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে। 
 
ইত্তেফাক/কেকে