দলে সুযোগ না পেয়ে পাকিস্তানে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারের আত্মহত্যা

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৪৬
দলে সুযোগ না পেয়ে পাকিস্তানে অনূর্ধ্ব-১৯ দলের এক ক্রিকেটার আত্মহত্যা করেছেন। পাকিস্তান জাতীয় দলের সাবেক ক্রিকেটার হানিফ আমেরের ছেলে মুহাম্মদ জারায়াব দেশটির অনূর্ধ্ব-১৯ দলে জায়গা না পেয়ে আজ আত্মহত্যা করেন।
 
১৯৯০ দশকে পাকিস্তানের হয়ে পাঁচটি ওয়ানডে খেলা হানিফ জানান ‘সাধারণ মানের’ এবং ‘বেশি বয়সের’ কারণে জাতীয় অনূর্ধ্ব-১৯ দলের জায়গা না পাওয়ায় জারায়াব আত্মহত্যা করেছেন।
 
তিনি বলেন, ‘আমার ছেলেকে চাপ দেয়া হয়েছিল এবং সে সাধারন মানের বলা হয়েছিল। তার প্রতি কোচদের ব্যবহার তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছে।’
 
পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্টে করাচির অনূর্ধ্ব-১৯ দলের প্রতিনিধিত্ব করেছেন একাদশ শ্রেনীর প্রথম বর্ষের ছাত্র জারায়াব। বাসস।
 
ইত্তেফাক/ রেজা