নাশকতার মামলায় সিরাজগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আল আমিন খানকে গ্রেফতার করেছে পুলিশ । বুধবার দুপুরে সিরাজগঞ্জ শহরের লক্ষ্মী সিনেমা হল এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি শহরের ভাষানী রোডের মৃত আব্দুল মজিদের ছেলে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, গ্রেফতারকৃত যুবদল নেতার বিরুদ্ধে একাধিক বিস্ফোরক ও নাশকতার মামলা রয়েছে।
ইত্তেফাক/আরকেজি
