মন্টিনিগ্রোর মার্কিন দূতাবাসে বোমা হামলার চেষ্টা, হামলাকারী নিহত

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৩৪
 
মন্টিনিগ্রোর রাজধানী পোডগোরিকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস লক্ষ্য করে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি হাত বোমা(সম্ভবত হ্যান্ড গ্রেনেড) নিক্ষেপ করেছে এবং আত্মঘাতী বিস্ফোরণে নিজেকেেই উড়িয়ে দিয়েছে। দেশটির সরকার বৃহস্পতিবার খবরটি জানিয়েছে।
 
রয়টার্সের খবরে বলা হয়েছে, বুধবার রাত সাড়ে ১১টার দিকে ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পোডগোরিকার স্থানীয় গণমাধ্যম। 
 
মন্টিনিগ্রো সরকার জানিয়েছে, রাত সাড়ে ১১টার দিকে অজ্ঞাত পরিচয়ের ঐ ব্যক্তি মার্কিন দূতাবাসের ‘স্পোর্টস সেন্টার’ প্রাঙ্গণের কাছে বিস্ফোরণের চেষ্টা করে। এবং আত্মঘাতী বিস্ফোরণে মারা যায়।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা পরপর দুটি বিস্ফোরণের শব্দ শুনতে পান। এমনকি ঘটনাটির বিষয়ে রয়টার্সের কাছে সত্যতা স্বীকার করেছে স্থানীয় পুলিশ।
 
পুলিশের গাড়িগুলো দূতাবাসের আশপাশের রাস্তাগুলো বন্ধ করে রাখা হয়। তবে বিস্ফোরণে দূতাবাসটির কোনো ক্ষতি হয়েছে, এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
 
ইত্তেফাক/আনিসুর