'আগামী জাতীয় নির্বাচনে নওগাঁর ৬টি আসনে আওয়ামী লীগকে জয়ী করতে হবে। এজন্য জননেত্রী শেখ হাসিনা সারাদেশে যে উন্নয়ন করছে তা জনসাধারনের কাছে তুলে ধরতে গ্রাম পর্যায় নেতাকর্মীদের কাজ করেত হবে।' আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে নওগাঁ সার্কিট হাউজে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এমপির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি, জাতীয় সংসদের হুইপ শহিদুজ্জামান সরকার এমপি, ছলিম উদ্দিন তরফদার এমপি ও কেন্দ্রীয় আওয়ামীলীগ সদস্য নূরুল ইসলাম ঠান্ডুসহ দলীয় নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দকে নির্বাচনী প্রস্তুতিমূলক গুরুত্বপূর্ন দিকনির্দেশনা দেয়া হয়।
ইত্তেফাক/নূহু
