মধুখালীতে ট্রাক চাপায় মোটরশ্রমিক নিহত

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৪৩
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের আড়পাড়া কামারখালী গড়াই সেতুর টোলপ্লাজা এলাকায় ট্র্যাক (ঢাকা মেট্রো ট-১৬- ৩১৮৪) চাপায় মো. লাভলু মন্ডল (৩৫) নামে টোলপ্লাজা ও ফরিদপুর মোটর শ্রমিক (১০৫৫) সদস্য নিহত হয়েছেন। তিনি উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের মুনছুর মন্ডলের পুত্র। পুলিশ দুর্ঘটনা থেকে ট্রাক ও চালককে আটক করেছে। 
 
চালক ঝিনাইদহ জেলার বাতপুকুরিয়া এলাকার হাফিজউদ্দিনের ছেলে মো. সাহাদত হোসেন (৬৫)। করিমপুর পুলিশের এস আই ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 
 
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টার সময় টোল প্লাজায় কর্মরত অবস্থায় লাভলু মন্ডল নছিমনের আদায়কৃত টাকা টোলের ক্যাশে জমা দিচ্ছিলেন। এ সময় খুলনার দিক থেকে ঢাকাগামী ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে মধুখালী হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে। পুলিশ ও জনতা ঘাতক ট্রাকটি আটক করে। পরে কানাইপুর ফাঁড়িতে এস. আই ওমর ফারুকের মাধ্যমে তা জব্দ করা হয় এবং ট্রাক ড্রাইভার মধুখালী থানায় আটক করা হয়।