উত্তরায় শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:২০

রাজধানীর উত্তরায় এক শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম হনুফা আক্তার (১১)। গতকাল শুক্রবার রাতে পুলিশ বাংলাদেশ মেডিকেল থেকে তার লাশ উদ্ধার করেছে। হনুফা উত্তরা ১০ সেক্টর ১১ রোডের ২৭ নম্বর বাড়িতে গৃহকর্মীর কাজ করতো। তার বাড়ি লক্ষীপুর জেলায়।

 

উত্তরা পশ্চিম থানা পুলিশ গৃহকর্তা দেলোয়ার হোসেনের বরাত দিয়ে জানান, ওই বাসায় হনুফা দীর্ঘদিন কাজ করতো। গতকাল সন্ধ্যায় সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে গৃহকর্তা দেলোয়ার হোসেনসহ পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে শিশু হনুফার গলায় দাগের চিহ্ন রয়েছে। এটি আত্মহত্যা না অন্য কিছু বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে উত্তরা পশ্চিম থানায় ওসি আলী হোসেন খান জানিয়েছেন।

 
ইত্তেফাক/কেকে