কথাপ্রকাশ থেকে বের হয়েছে নান্দনিক কথা-সাহিত্যিক চন্দন আনোয়ারের পঞ্চম গল্পের বই ‘ইচ্ছামৃত্যুর ইশতেহার’। গত ২১ ফেব্রুয়ারি থেকে অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে বইটি।
১২৮ পৃষ্ঠার বইটির মূল্য ধরা হয়েছে ২০০ টাকা। বইটিতে সর্বমোট ১৫টি গল্প স্থান পেয়েছে। কথাপ্রকাশের প্যাভিলিয়ন নং: ৫।
বই সম্পর্কে লেখক চন্দন আনোয়ার জানান. ফাঁদে পড়া ব্যক্তি মানুষের সংকট, সমসাময়িক রাজনৈতিক দুর্বৃত্তায়ন, নারীর মনস্তত্ব্ব, নারী নির্যাতন, মুক্তিযুদ্ধ ও দেশপ্রেম এবং দেশভাগের উপর দুটি গল্প আছে বইটিতে। এর আগের বইগুলোর মতো এটাও পাঠকপ্রিয়তা পাবে বলে আশা করছেন তিনি।
ইত্তেফাক/এএম
