ফরিদপুরের নগরকান্দা শনিবার পৃথক সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, উপজেলার তালমা ইউনিয়নের কোনাগ্রাম নামক স্থানে শনিবার সকালে বর্তমান মেম্বার শাজাহান শেখের সঙ্গে সাবেক মেম্বার শাহাবুদ্দিনের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় গ্রুপের ২০ জন আহত হন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
অন্যদিকে উপজেলার চরযোশরদী ইউনিয়নের কৈরবালী গ্রামের হামিদ মাতুব্বরের সাথে একই গ্রামের মতি মাতুব্বরের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। শনিবার সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হন। আহতদের নগরকান্দা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
