মেয়ের বাবা হলেন চেতেশ্বর পূজারা

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৫০
মেয়ের বাবা হলেন ভারতীয় ক্রিকেটার চেতেশ্বর পূজারা। শুক্রবার টুইটারে সে খুশির খবর নিজেই জানালেন পূজারা।
 
স্ত্রী পূজাকে পাশে রেখে সদ্যোজাতকে হাতে নিয়ে ছবি টুইটারে পোস্ট করেন পূজারা। সেখানে তিনি লেখেন, স্বাগত খুদে। জীবনের নতুন ভূমিকার জন্য আনন্দিত ও উদ্দীপিত। আমরা প্রার্থনা করেছিলাম, আর সে এল।
 
ভারতীয় দল এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকায় টি-২০ সিরিজ খেলতে ব্যস্ত থাকলেও টেস্ট বিশেষজ্ঞ ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিশ্রাম নিয়ে দেশে বিজয় হজারে ট্রফিতে সৌরাষ্ট্রের হয়ে অধিনায়কত্ব করছেন তিনি।
 
 
 
গত ১ জানুয়ারি, পূজারা সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানানোর সময়ই বলেছিলেন, শীঘ্রই তিনি বাবা হতে চলেছেন। তখন পূজারা লিখেছিলেন, এই বছর আমরা ছোট্ট খুশির অপেক্ষায় রয়েছি।
 
ইত্তেফাক/ রেজা