সীতাকুণ্ড স্টিল মিলে শ্রমিক নিহত

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:০৪
 
সীতাকুণ্ডে একটি রোলিং মিলে রঙের কাজ করার সময় নিচে পড়ে এক রঙ মিস্ত্রির মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলার বড়কুমিরা কেএসআরএম স্টিল মিলে এ ঘটনা ঘটে।
 
স্থানীয় ও শ্রমিক সূত্রে জানা যায়, রবিবার ইসমাইল হোসেন নামে রঙ মিস্ত্রি কেএসআরএম স্টিল মিলে দালানে রঙের কাজ করার হঠাৎ নিচে পড়ে যান। পরে শ্রমিকরা তাকে উদ্ধার করে চমেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত এসআই আলাউদ্দিন জানান, কেএসআরএম স্টিলে রঙের কাজ করার সময় রঙ মিস্ত্রির ইসমাইল (৭০) নিহত হন। তার বাড়ি চুয়াডাঙ্গা জেলার দানোয়ার থানার জয়রাম এলাকায়।
 
ইত্তেফাক/আরকেজি