সানরাইজার্স হায়দারাবাদের হয়ে প্রথম ম্যাচ খেলেছিলেন সাকিব আল হাসান; কিন্তু বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের এর পর থেকে আর মাঠে নামা হচ্ছে না। ২২ তারিখে জাতীয় দলের ক্যাম্প শুরু হয়ে যাচ্ছে। এ অবস্থায় অনেকে মনে করছেন, সাকিবের দেশে ফিরে ক্যাম্পে যোগ দেওয়া উচিত। বিসিবি সরাসরি কোনো পদক্ষেপ নিচ্ছে না। ক্যাম্পে যোগ দেওয়াটা সাকিবের ওপরই ছেড়ে দিয়েছে তারা। তবে ক্যাম্প শুরুর ব্যাপার জানিয়ে সাকিবকে একটা চিঠি দেওয়া হয়েছে বলে জানালেন বিসিবি সভাপতি, ‘আমাদের সাথে ক্যাম্প শুরু হলে সে আসবে কি আসবে না, এটা নিয়ে কথা হয়নি। আমার মনে হয়েছে ক্যাম্প শুরু হচ্ছে, একটা চিঠি দেওয়া দরকার, সো দ্যাট হি ক্যান জয়েন। ক্যাম্প ২২ তারিখ থেকে শুরু হচ্ছে।’
