কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশ ২২ পিছ ইয়াবাসহ দুজনকে আটক করেছে। আটক দুজনের নাম আব্দুর রব (৩৫) ও রাজু শেখ (৩৫)। আব্দুর রব পৌরসভার কুরিপোল গ্রামের মৃত লতিবুর মির্জা ছেলে ও রাজু শেখ আটকস্থল বীজনগর গ্রামের মৃত আশরাফ শেখের ছেলে। আব্দুর রবের কাছ থেকে ১২ পিস ও রাজু শেখের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গতকাল সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের বীজনগর গ্রাম থেকে তাদের আটক করে।
গ্রেফতার অভিযানের নেতৃত্ব দেন থানার সেকেন্ড অফিসার এস আই লিটন কুমার বিশ্বাস ও এ এস আই সাইফুল ইসলাম।
এ ব্যাপারে মিরপুর থানায় দায়ের হয়েছে। মামলা নং ১৩। তাং ২৬/০২/২০১৮।
ইত্তেফাক/নূহু
