স্ট্রোক রোগীদের জীবন বাঁচাবে সেন্সর প্যাচ

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ০১:২২

স্ট্রোকে আক্রান্ত রোগীদের দ্রুত সুস্থ করে তুলতে আমেরিকার বিজ্ঞানীরা গলায় পরে রাখা যায় এমন একটি সেন্সর প্যাচ তৈরি করেছেন। এই সেন্সর ক্রমাগত রোগীর অবস্থা তার চিকিত্সকের কাছে পাঠাবে। শিকাগোর নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারস এন্ড দ্য শিরলে র্যায়ান অ্যাবিলিটি ল্যাবের গবেষকরা এই সেন্সর প্যাচটি তৈরি করেছেন।

গবেষক দলটির পক্ষ থেকে বলা হয়েছে, চিকিত্সকরা দূরে বসেই সারাক্ষণ রোগীর অগ্রগতি-অবনতি পর্যবেক্ষণ করতে পারবেন। ফলে রোগীর আরোগ্য হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। সেন্সর প্যাচ আবিষ্কারক দলের সদস্য শিকাগোর নর্থ-ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের জন রজার্স বলেন,  মানুষ বুঝতেই পারবে না এই প্যাচের ভেতর এত কারিগরি রয়েছে। এ বছরের শেষ নাগাদ পরীক্ষা পর্ব শেষ হলে হয়তো এটির বাণিজ্যিক উত্পাদন শুরু হবে।

এই বিষয়ক একটি গবেষণার বিস্তারিত ফলাফল আমেরিকার বিজ্ঞানীদের একটি সম্মেলনে প্রকাশ করা হয়েছে। এটি এমন একটি ইলেকট্রনিক প্রযুক্তি যা সহজেই রোগীর গলার চামড়ার সাথে লাগিয়ে রাখা যাবে। গলায় পরে রাখা এই সেন্সরের মাধ্যমে রোগীর কথা বলার ধরণ এবং গ্রাস করার ধরণ পর্যবেক্ষণ করতে সক্ষম হবে। এই প্রক্রিয়ায় যদি এমন কোন বিষয় ঘটে স্ট্রোকের ঝুঁকি তৈরি করে তাহলে সেই সঙ্কেত পাঠিয়ে দেবে চিকিত্সকের কাছে। সেন্সর প্যাচের মাধ্যমে রোগীর শরীরে ঘটে চলা নানা অসংগতি তত্ক্ষণাত্ চিকিত্সকের নজরে আসবে।

গবেষকরা বলেন, লিজি ম্যাকানিচ নামে এক ডাক্তার দুই বছর আগে স্ট্রোকে আক্রান্ত হয়। স্ট্রোকে আকান্ত হওয়ার পর বেশ কয়েক সপ্তাহ ধরে নড়াচড়া করতে কিংবা গিলতে পর্যন্ত কষ্ট হচ্ছিল লিজির। ঐ সময়ে তার হাতে পরীক্ষামূলকভাবে বসানো হয় সেন্সর। এই সেন্সর দেখতে ছোটো এক টুকরো প্লাস্টারের মতো যা চামড়ার সাথে লাগিয়ে দেয়া যায়। এরপর বিনা তারেই এই প্যাচটি চিকিত্সকদের কাছে তথ্য পাঠাতে পারবে।

লিজি বলেন, এই সেন্সর দিয়ে স্ট্রোকে আক্রান্ত রোগীর কোন পেশী কাজ করছে আর করছে না তা বোঝা যাবে। ফলে স্ট্রোকের কারণে শরীরের ঠিক কোথায় ক্ষতি হয়েছে, তা সুনির্দিষ্টভাবে বোঝা যাবে। থেরাপিস্ট ক্রিস্টেন হোল বলেন, রোগীরা পরামর্শ মত কাজ করছে কিনা। এখন তথ্য আমি দূরে বসে সেন্সরের মাধ্যমে পেত্য়ে যাবো। বিজ্ঞানীদের জন্য বড় যেটা চ্যালেঞ্জ ছিল একটি ছোটো নমনীয় প্যাচের মধ্যে প্রচুর সংখ্যায় ইলেকট্রনিক ডিভাইস ঢোকানো যেটা আবার রোগীদের জন্য অস্বস্তি তৈরি না করে।-মোবি হেলথ নিউজ

ইত্তেফাক/নূহু