কিংস ইলেভেন পাঞ্জাবের নেতৃত্বে অশ্বিন

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৩২
 
২০১৮ আইপিএল মৌসুমে কিংস ইলেভেন পাঞ্জাবের নেতৃত্বে থাকছেন ভারতীয় জাতীয় দলের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। জানুয়ারিতে খেলোয়াড় নিলামে ৭.৬ কোটি রুপীতে দলে ভেড়ানো অশ্বিনই আসন্ন আইপিএল’এ পাঞ্জাবের অধিনায়ক প্রার্থী হিসেবে অনেকটা এগিয়ে ছিলেন। এর আগে কখনই আইপিএল’এ কোনো দলকে নেতৃত্ব দেয়া হয়নি অশ্বিনের। তবে ঘরোয়া প্রতিযোগিতায় তামিল নাড়ুকে বেশ কয়েকবার সামনে থেকে নেতৃত্ব দেবার অভিজ্ঞতা তার রয়েছে।
 
কিংস ইলেভেন দলের পরিচালক ও মেন্টর বিরেন্দ্র শেবাগ এ সম্পর্কে বলেছেন, ‘অশ্বিনের সবচেয়ে বড় গুণ হচ্ছে সে স্মার্ট ও অন্য যেকোন খেলোয়াড়ের থেকে টি২০ ফর্মেটটা সে ভাল বোঝে। এই বছর আমরা প্রথম থেকেই ভিন্ন কিছু করার সিদ্ধান্ত নিয়েছি। আমি মনে করি অধিনায়ক হিসেবে অশ্বিনই সেরা।’
 
এর আগে ২০০৯ থেকে ২০১৫ পর্যন্ত ৩১ বছর বয়সী অশ্বিন চেন্নাই সুপার কিংসে খেলেছেন। ২০১৬ সালে চেন্নাই টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ থাকায় এক বছরের জন্য ছিলেন রাইজিং সুপারজায়ান্টে। অবশ্য অসুস্থতার কারনে গত বছর তার আইপিএল’এ খেলা হয়নি।
 

ইত্তেফাক/এএম