নিহাদাস ট্রফি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে পড়েছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস। হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে জানুয়ারিতে বাংলাদেশে এক ম্যাচ খেলেই বাড়ি ফিরে গিয়েছিলেন। এরপর থেকেই পুনর্বাসন প্রক্রিয়ায় ছিলেন তিনি। এবার অনুশীলনের সময় পায়ে আঘাত পেয়ে নিহাদাস ট্রফি থেকেও ছিটকে পড়েছেন এই অলরাউন্ডার। শ্রীলঙ্কার স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষে দেশটি ভারত ও বাংলাদেশকে নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করেছেন।
লঙ্কান ক্রিকেট বোর্ডের একটি সূত্র ক্রিকবাজকে বলেন, নিহাদাস ট্রফিতে ফিরতে যথেষ্ট চেষ্টা করেছেন ম্যাথুস। সে অনুযায়ী কঠোর পরিশ্রম করছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি নতুন ইনজুরির কারণে ছিটকে পড়লেন।
আগামী ৬ মার্চ ভারত-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে এই টুর্নামেন্ট। ৮ মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে। ১৮ মার্চ হবে প্রতিযোগিতার ফাইনাল।
ইত্তেফাক/কেআই
