উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর দ্বিতীয় পর্বের খেলার আগেই গোড়ালিতে চোট পেয়েছেন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তারকা নেইমার জুনিয়র। তাই রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে দ্বৈরথ নিয়ে রয়েছে শঙ্কা।
তবে রিয়াল কোচ জিনেদিন জিদানও চান নেইমার তার দলের বিপক্ষে খেলুক। জিদান বলেছেন, ‘আশা করি, নেইমার আমাদের বিপক্ষে খেলবে। আমি কখনও চাই না, প্রতিপক্ষের কোনও ফুটবলার চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে যাক।’
পিএসজি কোচ উনাই এমেরি আশা করছেন আগামী ৬ মার্চ রাতে রিয়ালের বিপক্ষে খেলতে পারবেন নেইমার। তিনি বলেছেন, ‘প্রাথমিক পরীক্ষায় দেখা গিয়েছে গোড়ালি মচকে যাওয়ায় পেশিতে চোট পেয়েছে নেইমার। আঘাত কতটা গুরুতর তা খতিয়ে দেখার জন্য আর কিছু পরীক্ষার প্রয়োজন। তবে আমি আশাবাদী রিয়ালের বিরুদ্ধে নেমারকে পাওয়ার ব্যাপারে।’
সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ প্রথম লেগের ম্যাচে ৩-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। তাই শেষ আটে খেলতে হলে সেই ব্যবধানটা ঘুচাতে হবে।
ইত্তেফাক/কেআই
