রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সড়কে ট্রাকের ধাক্কায় কবির হোসেন (৩০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। বুধবার ভোর পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ভ্যানচালক কারওয়ান বাজার থেকে ডিম নিয়ে মোহাম্মদপুরের বছিলায় যাচ্ছিলেন। মানিক মিয়া অ্যাভিনিউ সড়কে পৌঁছালে একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যান চালক কবির হোসেন গুরতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে। পরে চিকিত্সাধীন অবস্থায় সকাল ছয়টার দিকে তার মৃত্যু হয়।
ইত্তেফাক/এএম
