সময় গুনে আমার দিন কাটছে :ক্যাটরিনা

আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ২১:২০

সিনেমাটি নিয়ে আমি বেশ অপেক্ষায় আছি। সময় গুনে দিন কাটছে আমার। পর্দায় সালমান খানের সঙ্গে রসায়ন আমার জন্য দারুণ একটি অভিজ্ঞতা। দর্শকরাও বেশ উচ্ছ্বসিত থাকে। আর এবার ‘ভারত’ নিয়ে সবার আগ্রহের মাত্রা অনেক বেশি। —ক্যাটরিনা

বিনোদন রিপোর্ট

শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে সালমান খানের নতুন সিনেমা ‘ভারত’-এর ট্রেলার। যেখানে তার সঙ্গে অনেকদিন পর আবারো রয়েছেন ক্যাটরিনা কাইফ। তাই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ অনেকটা বেশি। শুধু দর্শকদেরই নয়, ক্যাটরিনারও যেন অপেক্ষা শেষ হচ্ছে না। তিনি বেশ আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন সিনেমাটি মুক্তির। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে ক্যাটরিনা লিখেছেন ‘অপেক্ষার ১০ দিন।’ তিনি গণমাধ্যমে আরো বলেন, ‘সিনেমাটি নিয়ে আমি বেশ অপেক্ষায় আছি। সময় গুনে দিন কাটছে আমার। পর্দায় সালমান খানের সঙ্গে রসায়ন আমার জন্য দারুণ একটি অভিজ্ঞতা। দর্শকরাও বেশ উচ্ছ্বসিত থাকে। আর এবার ‘ভারত’ নিয়ে সবার আগ্রহের মাত্রা অনেক বেশি।’ ২৪ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটির ট্রেলার। ক্যাটরিনা এই খবরটি জানানোর পরে তার অ্যাকাউন্টের মন্তব্যে ঝড় বইতে শুরু করে।  ক্যাটরিনা কাইফের পোস্টটি মুহূর্তে ভাইরাল হয়ে যায় ও কয়েক মিনিটের মধ্যে ২ লক্ষ লাইক পেয়ে যায়। গত মাসে ‘ভারত’ সিনেমার পরিচালক আলি আব্বাস জাফর একটি টুইটে জানিয়েছিলেন, যে সিনেমার ট্রেলার এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে আসতে চলেছে তবে তিনি নির্দিষ্টভাবে দিন তারিখ জানাননি।

সিনেমার মূল ভূমিকায় রয়েছেন সালমান খান। এছাড়াও অভিনয় করেছেন তাবু, দিশা পাটানি, নোরা ফতেহি ও কমেডিয়ান সুনীল গ্রোভার প্রমুখ।