নাসিরনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০১ মার্চ ২০১৮, ২২:১৯

আজ বৃহস্পতিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

 

পরিবারের লোকজন  জানায়, উপজেলার পূর্বভাগ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ভূবন গ্রামের মোঃ মুর্শিদ মিয়ার ছেলে মোঃ সৌরভ মিয়া(৪) খেলার সময় বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়।  পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।  

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/নূহু