মিরপুরের চিথলিয়া সিআইজি পেল বঙ্গবন্ধু কৃষি পুরস্কার

আপডেট : ০১ মার্চ ২০১৮, ২২:২৮

বঙ্গবন্ধু কৃষি পুরস্কার ১৪২৩ প্রদান করা হয়েছে।  আজ ১ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রতিষ্ঠান ক্যাটাগরীতে কৃষিতে বিশেষ অবদান স্বরূপ ব্রোঞ্জ পদক পেয়েছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের চিথলিয়া সিআইজি (ফসল) সমবায় সমিতি লিঃ।  এর পক্ষে সমিতির সভাপতি কৃষক আব্দুল মোমিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে পদক গ্রহণ করেন।

উল্লেখ্য উচ্চশিক্ষিত আব্দুল মোমিন উপজেলার মধ্যে প্রথম সৌর সেচপাম্পের উদ্যোক্তা ছাড়াও মরিচ ও কুল চাষে বিপ্লব সৃষ্টিকারী একজন কৃষক।

ইত্তেফাক/নূহু