কাউখালীতে ২০ মণ জাটকা-কারেন্ট জাল আটক

আপডেট : ০২ মার্চ ২০১৮, ১৬:১৮
পিরোজপুরের কাউখালীর বেকুটিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ২০ মণ জাটকা ইলিশ এবং সন্ধ্যা ও কচা নদী থেকে ৫০ হাজার মিটার কারেন্ট জাল আটক করেছে কোস্ট গার্ড।
 
শুক্রবার (২মার্চ) ভোরে এই বিপুল পরিমাণ জাটকা আটকের পর সকাল থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাধবী রায়ের উপস্থিতিতে এসব জাটকা কাউখালীর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসা এবং দরিদ্রদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়।
 
কোস্টগার্ড নেছারাবাদ কন্টিজেন্ট কমান্ডার মো. তফাজ্জ্বল হোসেন সিপিও জানান, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে কোস্ট গার্ডের একটি দল বেকুটিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় কোস্ট গার্ডের সদস্যরা কুয়াকাটা থেকে খুলনাগামী এস, এ ট্রাভেলস নামক একটি পরিবহনে তল্লাশি চালায়। এ সময় ওই পরিবহন থেকে ২০ মণ জাটকা আটক করা হয়। আটককৃত জাটকা ও কারেন্ট জালের আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ টাকা। জাল পুড়িয়ে বিনস্ট করা হয়।  
            
ইত্তেফাক/এমআই