ব্রেক্সিট চুক্তি আজ অনুমোদন করতে পারে ইইউ

আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ০০:৩৬

যুক্তরাজ্যের সঙ্গে করা ব্রেক্সিট চুক্তির খসড়া আজ রবিবার অনুমোদন করতে পারে ইউরোপীয় ইউনিয়ন। আজ ইইউ’র সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনে ব্রেক্সিট চুক্তি অনুমোদন করতে ইইউ কাউন্সিল প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক খসড়া চুক্তিটি অনুমোদনের সুপারিশ করেছেন। জিব্রাল্টার প্রণালী নিয়ে স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের বয়কটের হুমকি প্রত্যাহারের পর ডোনাল্ড টাস্ক এই সুপারিশ করেন। এর আগে স্পেনের প্রধানমন্ত্রী জানান, ব্রিটেনের মালিকানাধীন জিব্রাল্টার প্রণালী স্পেনের ভবিষ্যত ব্যবহার নিয়ে তিনি ব্রিটেনের সরকারের কাছ থেকে লিখিত আশ্বাস পেয়েছেন। তাই তিনি ইইউ সম্মেলন বয়কট করছেন না। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বেলজিয়ামের ব্রাসেলসে পৌছেছেন। তিনি ইইউ’র শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এদিকে সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেছেন, ব্রেক্সিট চুক্তি বাস্তবায়িত হলে ব্রিটেন একটি স্যাটেলাইট রাষ্ট্রে পরিণত হবে। তিনি নো ব্রেক্সিট ডিল মিনিস্টার করারও দাবি জানান। -বিবিসি