মার্সেলো ফিট, ক্রুস ও মোদ্রিচের খেলা নিয়ে শঙ্কা

আপডেট : ০৩ মার্চ ২০১৮, ১১:৩৮
 
আগামী সপ্তাহে প্যারিস সেইন্ট-জার্মেইর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের নক আউট পর্বের ফিরতি লেগের ম্যাচের জন্য রিয়ালে ফিরেছেন মার্সেলো। হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে মার্সেলো দলে ফিরতে যাচ্ছেন। কিন্তু মিডফিল্ডার টনি ক্রুস ও লুকা মোদ্রিচের খেলা নিয়ে শঙ্কা রয়েছে বলে কোচ জিদেনিদ জিদান জানিয়েছেন।
 
ব্রাজিলিয়ান লেফট-ব্যাক মার্সেলো শুক্রবার দলের সাথে অনুশীলনও করেছেন। কিন্তু হ্যামস্ট্রিং ইনজুরিতে থাকা মোদ্রিচ ও হাঁটুর ইনজুরির কারণে ক্রুস দলের বাইরে ছিলেন। প্রথম লেগে ৩-১ গোলে জয়ী হবার পরে ফ্রেঞ্চ রাজধানী সফরের আগে বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে জিদান শিষ্যরা।
 

ইত্তেফাক/এএম