ময়মনসিংহের মুক্তাগাছায় হেপি আক্তার (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার নামা মহিষতারা গ্রামে তার স্বামী আসাদ মিয়ার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্বামীর বাড়ির লোকজন এবং প্রতিবেশীরা ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে বাঁচানোর চেষ্টা করেন।
ঘটনাস্থল পরিদর্শন এবং লাশ উদ্ধারকারী মুক্তাগাছা থানার এসআই আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। অপমৃত্যুর মামলা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা এখনো বলা যাচ্ছে না।'
ইত্তেফাক/এসএস
