জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের নব-গঠিত ছাত্রলীগের কমিটির পরিচিতি সভা উপলক্ষে আনন্দ মিছিলে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। নব-গঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক কল্যাণ দেবসহ ছাত্রলীগের ১০কর্মী আহত হয়েছেন। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
নব-গঠিত কমিটির সভাপতি লায়েক আহমদের নেতৃত্বে বিকেলে কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল হোসেনসহ ছাত্রলীগ নেতাকর্মীরা শাহজালাল কলেজ মোড় থেকে আনন্দ মিছিল নিয়ে কলকলিয়া বাজারে যাচ্ছিল। পথে মিছিলে সন্ত্রাসীরা হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি বাজারে প্রবেশকালে একটি ভবনের ছাদ থেকে সন্ত্রাসীরা এলোপাতাড়ি ভাবে ইট-পাটকেল নিক্ষেপ করলে মিছিলে থাকা ১০ছাত্রলীগ কর্মী আহত হয়।
ইত্তেফাক/আরকেজি
