সেভেন রিংস সিমেন্টের বার্ষিক সম্মেলন

আপডেট : ০৩ মার্চ ২০১৮, ২০:৪১
সেভেন রিংস সিমেন্টের তিন দিনব্যাপী বার্ষিক সেলস কনফারেন্স ২০১৮ সম্প্রতি কক্সবাজারের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী পাশা কনফারেন্সের উদ্বোধন করেন। সম্মেলনে চিফ মার্কেটিং অফিসার আসাদুল হক সুফিয়ানী প্রতিষ্ঠানের সেলস পারফরমেন্স এবং ভবিষৎ করনীয় নিয়ে আলোকপাত করেন।
 
এতে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান এবং শুন শিং গ্রুপ ইন্টারন্যাশনাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ইকরাম আহমেদ খান, পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এস রায়হান আহমেদ, শুন শিং গ্রুপ ইন্টারন্যাশনালের (এসএসজিআইএল) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব) আহমদ মুক্তাদীর আরীফ, পরিচালক তাহমিনা আহমেদ, পরিচালক সাইফ রহমান। সম্মেলনে সারাদেশের প্রায় চার শতাধিক কর্মী অংশগ্রহণ করে।
 
ইত্তেফাক/আরকেজি