মাগুরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ মোকাদ্দেস আলী (৭২) শনিবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
মাগুরা সদর উপজেলার লক্ষ্মী কন্দর গ্রামের মরহুম সৈয়দ মিরাজ আলীর পুত্র সৈয়দ মোকাদ্দেস আলী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদার জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মামা শ্বশুর।
জেলার বিএনপির যুগ্ম আহবায়ক আহসান হাবিব কিশোর জানান, শুক্রবার স্ট্রোকে অক্রান্ত হলে সৈয়দ মোকাদ্দেসকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে শনিবার রাত সাড়ে ১০ টায় তিনি মারা যান।
