বগুড়ায় ৭৬৫ রাউন্ড গুলি উদ্ধার!

আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ২১:৪৮

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার দুপচাঁচিয়ায় উপজেলার তালোড়া বাজারে একটি ক্লিনিক ভবনের নিচে খোঁড়ার সময় মাটির নিচ থেকে ৭৬৫টি গুলি উদ্ধার করা হয়েছে। শনিবার বিকালে শ্রমিকরা প্রথমে এই গুলির সন্ধান পায়। রাত ৮টা পর্যন্ত গুলি উদ্ধার করা হয়। 

দুপচাঁচিয়া থানার পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম বলেন, ছোট বড় ৭৬৫টি গুলি উদ্ধার করা হয়েছে। বৃষ্টির কারণে উদ্ধার কাজ বন্ধ রেখে পুলিশ পাহারার ব্যবস্থা করা হয়েছে। উদ্ধার গুলির গায়ে শ্যাওলা ছিল। গুলিগুলো সচল কিনা তা পরীক্ষা করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে ১৯৭১ সালে যুদ্ধকালীন গুলি হতে পারে।