অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন নগরের জালালাবাদ থানায় অভিযোগ দায়ের করেছেন।
জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, অভিযোগ দায়ের হয়েছে, এখনো মামলা হিসেবে রেকর্ড হয়নি। তদন্ত চলছে। অভিযোগে অজ্ঞাত একজনকে আসামি করা হয়েছে।
গতকাল বিকেলে শাবিপ্রবির ক্যাম্পাসে অনুষ্ঠান চলার সময় অধ্যাপক জাফর ইকবাল হামলার শিকার হন। অনুষ্ঠানে তাঁর পেছনে থাকা ফয়জুর রহমান ওরফে ফয়জুল নামের এক যুবক ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করেন। উন্নত চিকিত্সার জন্য জাফর ইকবালকে ঢাকার সিএমএইচে আনা হয়।
ইত্তেফাক/এএম
