অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় হামলাকারী ফয়জুলের চাচা আবুল কাহার লুলইকে (৫৫) আটক করেছে র্যাব-৯। হামলাকারী ফয়জুলের গ্রামের বাড়ি দিরাই উপজেলার কলিয়ার কাপন থেকে তাকে আটক করা হয়।
সুনামগঞ্জের দিরাই থানার পরিদর্শক (তদন্ত) এবিএম দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য র্যাব সদস্যরা তাকে আটক করেছেন। এর আগে হামলাকারী ফয়জুরের মামা ফজলুর রহমানকে সিলেট থেকে আটক করা হয়।
শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে পেছন থেকে অধ্যাপক জাফর ইকবালের মাথায় ছুরিকাঘাত করেন আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবক। পরে তাকে শিক্ষার্থীরা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
ইত্তেফাক/এএম
