গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
দৈনিক ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর গৌরীপুর রেলওয়ে কবরস্থানের সংস্কার কাজ শুরু হয়েছে।
গত ২ এপ্রিল দৈনিক ইত্তেফাকের ৫পৃষ্ঠায় ‘গৌরীপুরে পুকুর গিলে খাচ্ছে প্রিয়জনদের শেষ ঠিকানা’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও এলাকাবাসীর মাঝে তোলপাড় সৃষ্টি হয়। এলাকাবাসী ও রেলওয়ে স্টাফরা নিজেরাই টাকা সংগ্রহ করে গত ৩ এপ্রিল কবরস্থানের সংস্কার কাজ শুরু করেন।
