ইন্দুরকানীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০৪ মার্চ ২০১৮, ১৫:৫৯
ইন্দুরকানীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার চাড়াখালী গ্রামের রিয়াজ মাতুব্বরের আড়াই বছরের শিশুপুত্র খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। পরে তার স্বজনরা তাকে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে উদ্ধার করে ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর কুমার ঘোষ জানান, পানিতে ডুবে যাওয়া শিশুটি স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই মারা যায়।
 
ইত্তেফাক/এমআই