বিশিষ্ট শিক্ষাবিদ, মুক্তমনা লেখন অধ্যাপক ড. জাফর ইকবালকে হত্যাচেষ্টার প্রতিবাদে রবিবার গাইবান্ধা শহরে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা কমিটির সভাপতি মিহির ঘোষ, আহম্মদউদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাযহার উল মান্নান, উদীচী জেলা সংসদের সভাপতি জহুরুল কাইয়ুম, জেলা জেএসডি সভাপতি লাসেন খান রিন্টু, জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা উদীচীর সাধারণ সম্পাদক মাহমুদুল গণি রিজন, বাসদ নেতা মোস্তফা মনিরুজ্জামান, জাসদ নেতা জিয়াউল হক জনি, বিশিষ্ট সাংবাদিক অমিতাভ দাশ হিমুন, প্রগতিশীল নাগরিক সমাবেশের সদস্য সচিব কৃষিবিদ ছাদেকুল ইসলাম গোলাপ, বাকবিশিস নেতা নেয়ামুল আহসান পামেল, জেলা মহিলা পরিষদ সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ, জন উদ্যোগ সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আসমানী আকতার, গণজাগরণ মঞ্চের সংগঠক সজীব রঞ্জন চাকী পলাশ প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
