আখাউড়ায় লিফলেট বিতরনের অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার

আপডেট : ০৪ মার্চ ২০১৮, ২৩:৫৩

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দক্ষিন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজাদ ভুইয়াকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লিফলেট বিতরণের অভিযোগে আটক করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় আখাউড়া পৌরশহরের সড়ক বাজার থেকে ছাত্রলীগের সদস্যরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার বিএনপির এই নেতাকে আটকের কথা স্বীকার করে বলেছেন, বিএনপি নেতা আজাদ ভুইয়ার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

ছাত্রলীগ নেতা সাহাবুদ্দিন শাপলূ (২৬) জানায়, রবিবার সন্ধ্যা ৭টায় আখাউড়া দক্ষিন ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আজাদ ভুইয়া শহরের সড়কবাজার সিরাজুল হক মুক্তমঞ্চের কাছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লিফলেট বিতরণ করছিল। এ সময় আটক করে আখাউড়া থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ইত্তেফাক/নূহু