কাউখালীতে ৬শ' কেজি জাটকা জব্দ

আপডেট : ০৫ মার্চ ২০১৮, ১৩:৩৫
পিরোজপুরের কাউখালীর বেকুটিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ৬শ' কেজি জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড।আজ সোমবার ভোরে এই বিপুল পরিমাণ জাটকা জব্দের পর সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান এর  উপস্থিতিতে এসব জাটকা কাউখালীর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায়, মতুয়া আশ্রম এবং দরিদ্রদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।
 
কোস্টগার্ড নেছারাবাদ কন্টিনজেন্ট কমান্ডার মো. তফাজ্জ্বল হোসেন সিপিও জানান, গোপন সূত্রে খবর পেয়ে রাত সাড়ে তিনটার দিকে কোস্টগার্ডের একটি দল বেকুটিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় কোস্টগার্ডের সদস্যরা কুয়াকাটা থেকে খুলনাগামী এস,এ ট্রাভেলস নামক একটি পরিবহনে তল্লাশি চালায়। এ সময় ওই পরিবহন থেকে থেকে ৬শ' কেজি জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ টাকা।
 
ইত্তেফাক/এসএস