বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় কুষ্টিয়া থানা মোড়স্থ বকচত্বরে সম্মিলিত সামাজিক আন্দোলন কুষ্টিয়ার উদ্যোগে এবং সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেন।
ইত্তেফাক/আরকেজি
