শিশুদের মানববন্ধন

আপডেট : ০৫ মার্চ ২০১৮, ১৮:৪২
ঠাকুরগাঁওয়ে শিশুদের একমাত্র বিনোদন কেন্দ্র আশ্রমপাড়া শিশুপার্কটি সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য মানববন্ধন ও সংবাদ সম্মেলন করা হয়েছে।
সোমবার বিকেলে ঠাকুরগাঁও আশ্রমপাড়া শিশুপার্ক চত্বরে রাজনৈতিক ফেলো ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগীতায় এ সংবাদ সম্মেলন ও শিশুদের মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
 
পরে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, আয়োজক মোস্তাফিজুর রহমান রিপন, রাকিবুল ইসলাম চৌধুরী, আছমা আক্তার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোজাম্মেল হক মঞ্জু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশ দত্ত টিটো, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশিষ দত্ত সমির, মহিলা কাউন্সিলর দ্রোপদি দেবী আগরওয়ালা, সাংবাদিক মনসুর আলী প্রমুখ।
IMG0
বক্তারা জেলার শিশুদের বিনোদনের জন্য নির্মিত একমাত্র এ কেন্দ্রটির দ্রুত সংস্কার ও রক্ষণাবেক্ষণের আহ্বান জানান। এ সময় একটি আয়োজন করা হয় যেখানে শহরের বিভিন্ন প্রান্তের শতাধিক শিশু অংশ নেয়।
 
ইত্তেফাক/আরকেজি