কুষ্টিয়া সদর উপজেলার লক্ষ্মীপুরে বাসের চাপায় মা-মেয়েসহ ইজিবাইকের চার যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিনজন। আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, এসবি পরিবহনের একটি বাসের সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। হাসপাতালে নেয়ার পর মারা যান আরো একজন।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি রতন শেখ জানান, নিহত তিনজনের লাশ এখনো ঘটনাস্থলে রয়েছে। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
ইত্তেফাক/এএম
