রংপুরের বদরগঞ্জে মাটির দেয়াল ভেঙে গিয়ে এর নীচে চাপা পড়ে তরিকুল ইসলাম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার কালুপাড়া ইউপির কুমারপাড়া নামক গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে শিশু তরিকুল পাশের বাড়ির মাটির প্রাচীরের কোল ঘেঁষে খেলার সময় এক পর্যায়ে হঠাৎ প্রাচীরটি তার গায়ের উপর ভেঙে পড়। এতে ঘটনাস্থলেই শিশু তরিকুলের মৃত্যু হয়। তরিকুল কুমারপাড়া গ্রামের সেকেন্দার আলির একমাত্র সন্তান।
বদরগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান প্রধান জানান, দুর্ঘটনাটির কথা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এসএস
