ওসমানীনগরে বিএনপির অঙ্গ সংগঠনের ১১ নেতা কারাগারে

আপডেট : ০৬ মার্চ ২০১৮, ১৬:৪৬
ওসমানীনগরের বিএনপি ও অঙ্গ সংগঠনের ১১ নেতাকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত। ওসমানীনগর থানায় দায়েরকৃত পৃথক দুটি মামলার ১২ আসামী মঙ্গলবার সিলেট সিনিয়র জুডিশিয়াল আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালতের বিচারক মো. নজরুল ইসলাম একজনের জামিন মঞ্জুর করে বাকি ১১ জনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। 
 
আসামী পক্ষের আইনজীবী আনোয়ার হোসেন একজনের জামিন ও ১১ জনকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
আসামীরা হলেন, উপজেলা বিএনপি নেতা আব্দুর রউফ আব্দুল, উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম, উসমানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তার আহমদ বকুল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফজল আহমদ জনী, আহবাবুল হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রায়হান আহমেদ, উপজেলা প্রজন্মদলের আহ্বায়ক মাসুদুর রহমান, ছাত্রদল নেতা মনসুর চৌধুরী, যুবদল নেতা তছির মিয়া, হারুন মিয়া, নুর আলম খোকন, সাদিক মিয়া। এদের মধ্যে যুবদল নেতা সাদিক মিয়ার জামিন মঞ্জুর করেন আদালত।
 
ইত্তেফাক/ইউবি