বাংলা নববর্ষ বাঙালি জাতির পরিচয় —বিমান প্রতিমন্ত্রী

আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ২১:৫৬

চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা

বেসামরিক বিমান ও পর্যটন প্রতিন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী বলেছেন, পহেলা বৈশাখ বাঙালি জাতির পরিচয় আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক। ঐতিহ্য ধারণ করতে হলে বৈশাখের রীতি-নীতি লালন পালন করতে হবে। সংস্কৃতি এখন ইন্টারনেট ভিত্তিক হয়ে গেছে। ফলে গ্রাম-গঞ্জে লালিত শতবর্ষের ঐতিহ্য ঘুড়ি ওড়ানো, কাঞ্চনমালা, খেলাধুলা কমে আসছে। তাই আমাদের সকলে নতুন প্রজন্মকে বৈশাখের সকল রীতি নীতি শিখানোর প্রতি তাগিদ দিতে হবে। গত রবিবার চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদের বর্ষবিদায় ও বর্ষবরণ উত্সব ১৪২৬ পালনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।

তিনি আরো বলেন, চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদ ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান পরিচালনা করে থাকে । আমি সাহিত্য সংস্কৃতি পরিষদের সফলতা কামনা করি। এছাড়া সরকারিভাবেও চুনারুঘাটে বর্ষবরণ পালন করা হয়েছে।

উপস্থিত ছিলেন- পৌরসভার মেয়র নাজিম উদ্দিন শামসু, ভাইস চেয়্যারম্যান লুত্ফুর রহমান মহালদার, সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম, পল্লী বিদ্যুতের ডিজিএম আবুল কাশেম,উপজেলা প্রকৌশলী মিশুক দত্ত,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুল ইসলাম,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানা,শিক্ষা অফিসার শামসুল হক,সমাজসেবা অফিসার বারিন্দ্র চন্দ্র, চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা  ডাঃ মোমিন উদ্দিন চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, সাবেক পিপি আকবর হোসাইন জিতু, মিরাশি ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন, ধামালীর প্রতিষ্ঠাতা মোস্তাক বাহার, সহকারী শিক্ষা অফিসার কবি রফিকুল নাজিম, সাহিত্য সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক সালেহ উদ্দিন, বিদ্যুত্ পাল, চন্দন বর্মণ, খোরশেদ আলম ও সাংবাদিক বৃন্দ।